তিন নদীর তীরে দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনার ইতিহাস খুব বেশি পুরোনো নয়। মাত্র ১৮০ বছর আগে এ স্থানে নতুন নগরের সূচনা হয়। ১৮৪২ সালে বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগের প্রথম মহকুমা ও মহকুমা সদর হিসেবে খুলনা শহরের ভিত্তি স্থাপিত হয়। প্রায় সমসাময়িক একটি মসজিদ শহরটির ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে আজও। এখনকার ‘টাউন জামে মসজিদ’ এ শহরের প্রথম সেই মসজিদ।
খুলনার ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায়, মহকুমা সদর প্রতিষ্ঠাকালে মির্জাপুর মাঠসংলগ্ন এলাকার (বর্তমানে জেলা প্রশাসকের বাসভবন) পুরোনো কিছু বসতি ও সম্পত্তি অধিগ্রহণ করা হয়।
মাঠের একটি অংশে ওই সময় বসবাসকারী বাঁশদহের (সাতক্ষীরা) কাজী সাহেবদের সম্পত্তিও হুকুমদখলের মধ্যে পড়ে। কাজী সাহেবরা ছোট একটা পাকা মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটি ছাড়া কাজী সাহেবদের বসতি অধিগ্রহণ করা হলে, পরিবারটি দক্ষিণে সামান্য সরে গিয়ে মুন্সীপাড়ায় বসতি স্থাপন করে। তবে মসজিদে তাঁদের যাতায়াত ছিল আগের মতোই। আরও পরে এটি সর্বজনীন রূপ লাভ করে।
মসজিদটি ইট ও চুন-সুরকির তৈরি ছিল। মাঝেমধে৵ এটি সংস্কার করা হয়েছে। ভেতরে চারটি অংশ ছিল। একতলাবিশিষ্ট মসজিদটিতে ছোট ছোট অনেক গম্বুজ ছিল।মাওলানা মোহাম্মদ সালেহ্, ১৯৭৩ সাল থেকে মসজিদে খতিবের দায়িত্ব পালন করা
সরেজমিনে দেখা গেছে, খুলনার প্রথম সিভিল সার্জন কৃষ্ণধন ঘোষের নামে নামকরণ করা কেডি ঘোষ রোডের পূর্ব প্রান্তে মসজিদটি অবস্থিত। বর্তমানে মসজিদটির ঠিক পূর্ব পাশে বিভাগীয় কমিশনারের বাসভবন, আর পশ্চিম পাশে ডিআইজির বাসভবন। এই মসজিদের সামনে সিভিল সার্জনের বাসভবন।
পুরোনো মসজিদটি এখন আর নেই। তবে সর্বশেষ সংস্কারের সময় আগের মসজিদের একটি বারান্দা ও একটি গম্বুজ রেখে দেওয়া হয়। গাছগাছালিতে ভরা নিরিবিলি পরিবেশের মসজিদটির সামনে মাঝারি আয়তনের একটি ফাঁকা মাঠ রয়েছে। মসজিদের সামনে রয়েছে গোলাকার স্থাপনার সুন্দর একটি ওজুখানা।
খুলনা শহরের ইতিহাস নিয়ে লেখা প্রথম গ্রন্থ মীর আমীর আলীর খুলনা শহরের ইতিকথায়ও টাউন জামে মসজিদকে শহরের প্রথম মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। লেখক একটি রাজনৈতিক ঘটনার বর্ণনায় এই মসজিদের কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘১৯৩৮ সালে শহরের ওই সময়ের মিউনিসিপ্যাল পার্কে (শহীদ হাদিস পার্ক) তিন দিনব্যাপী হিন্দু মহাসভার মহাসম্মেলন হয়।
বর্তমানে মসজিদটি এক একরের মতো জায়গায় রয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকলে এই মসজিদেই শহরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দোতলাবিশিষ্ট মসজিদটিতে একসঙ্গে প্রায় ১ হাজার ২০০ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
এ মসজিদ প্রসঙ্গে আবুল কালাম সামসুদ্দীন তাঁর শহর খুলনার আদি-পর্ব গ্রন্থে লিখেছেন, ‘জেলা প্রশাসকের বাসভবনের পশ্চিম পাশে টাউন জামে মসজিদ এই শতকের (বিংশ শতাব্দী) মাঝামাঝি পর্যন্ত শহরের একমাত্র মসজিদ ছিল। মির্জাপুর মাঠের এ অংশে বসবাসরত বাঁশদহের কাজী সাহেবরা এখানে ছোট একটা পাকা মসজিদ নির্মাণ করেছিলেন।
পরবর্তী সময়ে জেলা শহর গঠিত হলে মুসলিম সরকারী কর্মচারীসহ শহরের মুসলিম অধিবাসীরা সাধারণ জামে মসজিদে রূপ দেন এটি। মসজিদটি সঠিক তত্ত্বাবধানের অভাবে এ শতকের প্রথম দিকে জীর্ণ হয়ে পড়ে। ১৯২৪ সালের দিকে শহরের বিশিষ্ট মুসলিম ব্যবসায়ী মুন্সী মহম্মদ ইউসুপ মিয়ার অনুদানে এটি সংস্কার করা হয়। ১৯৪০ সালের দিকে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও স্থান সংকুলান না হওয়ায় মসজিদের পাশের ফাঁকা সরকারী জমি বন্দোবস্ত নিয়ে সম্প্রসারণ করা হয়।’
খুলনা শহরের ইতিহাস নিয়ে লেখা প্রথম গ্রন্থ মীর আমীর আলীর খুলনা শহরের ইতিকথায়ও টাউন জামে মসজিদকে শহরের প্রথম মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। লেখক একটি রাজনৈতিক ঘটনার বর্ণনায় এই মসজিদের কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘১৯৩৮ সালে শহরের ওই সময়ের মিউনিসিপ্যাল পার্কে (শহীদ হাদিস পার্ক) তিন দিনব্যাপী হিন্দু মহাসভার মহাসম্মেলন হয়।
সেই সভায় ব্রিটিশবিরোধী আন্দোলনে মুসলিমদের কংগ্রেসকে সহযোগিতা করা নিয়ে তির্যক প্রশ্ন তোলা হয়। এর প্রতিবাদে খান এ সবুরের নেতৃত্বে খুলনার বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমদের শহরে জমায়েত করা হয়। সেই সম্মেলন হয় বড় মসজিদে অর্থাৎ টাউন জামে মসজিদে। এটাই ছিল শহরের ওই সময়ের একমাত্র মসজিদ।’
খুলনা জেলা তথ্য বাতায়ন সূত্রে জানা গেছে, ঐতিহাসিক এ মসজিদ নির্মিত হয়েছিল ১৮৫৪ সালে। তবে মসজিদটির নির্মাণশৈলী সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। অবশ্য ১৯৭৩ সাল থেকে মসজিদে খতিবের দায়িত্ব পালন করা মাওলানা মোহাম্মদ সালেহ্ প্রথম আলোকে বলেন, মসজিদটি ইট ও চুন-সুরকির তৈরি ছিল।
মাঝেমধে৵ এটি সংস্কার করা হয়েছে। ভেতরে চারটি অংশ ছিল। একতলাবিশিষ্ট মসজিদটিতে ছোট ছোট অনেক গম্বুজ ছিল। তিনি বলেন, মসজিদসংলগ্ন একটি পুকুর ছিল। সেখানে মুসল্লিরা ওজু করতেন। পুকুরটি এখন মসজিদের আওতায় নেই। ১৯৮০-৮২ সালের দিকে শেষবার সংস্কারের সময়ে গম্বুজগুলো রাখা যায়নি। সে সময় মসজিদটি দোতলা করা হয়।