চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
চীন সরকারের আমন্ত্রণে কারিগরি–বৃত্তিমূলক শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন–আলোচনায় অংশ নিতে দেশটি সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিন দিনের এই সফরে গতকাল মঙ্গলবার রাতে মাহদী আমিন ঢাকা ছাড়েন। রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন।
বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এ সময় বিমানবন্দর আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং ও কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং।