ছাত্র–জনতার ওপর গুলির অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করার অভিযোগে কিশোরগঞ্জে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মো. মাজহারুল ইসলাম মাসুদ।
আজ রোববার রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।