মৃত্যুবার্ষিকীতে নাসরীন হককে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসরীন হকের স্মরণসভা আয়োজন করে নারীপক্ষ
ছবি: সংগৃহীত

মানবাধিকারকর্মী নাসরীন হকের ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে নারীপক্ষ। রোববার সন্ধ্যায় রাজধানীতে ‘ব্যতিক্রমী বন্ধু নাসরীন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নারীপক্ষের সভানেত্রী তাসনীম আজীম। অনুষ্ঠানে নাসরীন হকের কিছু স্থিরচিত্র নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। ‘তুমি আছো অন্তরে’ গান পরিবেশন করেন বর্না চৌধুরী। বিশিষ্ট ফটো সাংবাদিক প্রয়াত শওকাত জামিল খানের লেখা ‘আমার বন্ধু নাসরীন’ থেকে পাঠ করেন মনীষা মজুমদার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে নাসরীন হকের কর্ম ও ব্যক্তিজীবন সম্পর্কে স্মৃতিচারণা করেন অ্যাসিড আক্রমণের শিকার নূরুন নাহার। প্রত্যন্ত এলাকা থেকে নাসরীন হকের সাহচর্যে ঢাকায় এসেছিলেন তিনি। বর্তমানে একশনএইডে কর্মরত আছেন নূরুন নাহার।

কানাডাপ্রবাসী দৃষ্টিপ্রতিবন্ধী লীনা চৌধুরী ভার্চ্যুয়ালি অংশ নিয়ে স্মৃতিচারণা করেন। তিনি বাংলাদেশে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের অভিনীত নাটক ‘প্রত্যাশায়’ অভিনয় করেন। নাসরীন হকের অনুপ্রেরণায় শহিদুল আলম সাচ্চু নাটকটির নির্দেশনা দেন। নাটকটি পরিবেশনায়ও অনুদান সংগ্রহের ক্ষেত্রে নাসরীন হক সহযোগিতা করেন।

নাসরীন হকের ব্যতিক্রমী বন্ধুত্ব নিয়ে স্মৃতিচারণা করে শহিদুল আলম সাচ্চু বলেন, যোগাযোগের ক্ষেত্রে নাসরীন হকের নেতৃত্ব খুবই ভালো ছিল। তিনি যা বলতেন সবাই তা শুনতেন। নাসরীন হক অ্যাসিড আক্রান্ত মেয়েদের খুঁজে বের করে তাঁদের নিয়ে কাজ শুরু করেছিলেন।