যাত্রাবাড়ী উড়ালসড়কে গাড়িচাপায় নিহত নারী

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়ালসড়কে আজ শুক্রবার ভোরে গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরনে রয়েছে কালো রঙের জামা ও সালোয়ার। পুলিশের ধারণা, তিনি ভবঘুরে হতে পারেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ওই নারী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।