নতুন আইজিপির র‍্যাঙ্ক ব্যাজ পরিধান

নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমানছবি: বাসস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সচিবালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সরকার আলী হোসেন ফকিরকে দেশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেয়।