সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

শেখ হাসিনার নামে কী কী আছে, ধানমন্ডি ৩২ নম্বর কি তাঁর নামে

শেখ হাসিনা
ফাইল ছবি

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ আগেই দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কীভাবে সম্পদ বাজেয়াপ্ত করা হবে, কোন সংস্থা বাজেয়াপ্ত করবে এবং তা কীভাবে শহীদ পরিবারকে দেওয়া হবে, সে বিষয়ে আইনি প্রক্রিয়া ঠিক করতে কাজ চলছে। বিস্তারিত পড়ুন...

দীর্ঘ বিরতির পর আবার পড়াশোনা, ৫১ বছর বয়সে এমবিবিএস

৫১ বছর বয়সে এমবিবিএস পাস করেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ

একসময় ভেবেছিলেন আর পড়বেনই না। তবে পরে নিজেই এই সিদ্ধান্ত বদল করেন। দীর্ঘ বিরতির পর জরিমানা দিয়ে ভর্তি হয়ে আবার পড়াশোনা শুরু করেন। অবশেষে ৫১ বছর বয়সে এমবিবিএস পাস করেন মোহাম্মদ হাবিবুল্লাহ। বিস্তারিত পড়ুন...

মধ্যপ্রাচ্য নিয়ে ‘বড়’ পরিকল্পনা ট্রাম্পের

ট্রাম্প ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠদের জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে তিনি মধ্যপ্রাচ্যের জন্য ‘আরও বড় কিছু’ করার পরিকল্পনা করছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মার্কিন সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা যৌথভাবে এই কৌশল প্রণয়ন করছেন। বিস্তারিত পড়ুন...

তিন নম্বরে তিন বছরে মুমিনুলও তিনে

এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের দলে হয়ে টেস্টে তিন নম্বরে ব্যাট করছেন মুমিনুল হক
প্রথম আলো

টেস্ট ক্রিকেটে গত তিন বছরে তিন নম্বর পজিশনে ব্যাটসম্যানদের পারফরম্যান্সের দিকে তাকালে ইন্টারেস্টিং একটা ব্যাপার চোখে পড়বে। বাংলাদেশের মুমিনুল হক যেন ‘৩’ সংখ্যাটা নিজের সমার্থক করে নিয়েছেন। গত তিন বছরে তিন নম্বরে ব্যাটিং করা ব্যাটসম্যানদের রানের হিসেবে তিনি আছেন ঠিক তিন নম্বরেই। বিস্তারিত পড়ুন...

মৃত্যু, পাপ, তরুণী ও বাড়ি দখল—তারকাদের নিয়ে ছড়াচ্ছে যত গুজব

শিল্পীদের নিয়ে গুজব বেড়েই চলছে
ছবি: কোলাজ

বড় পর্দা কিংবা ছোট পর্দার অভিনয়শিল্পীদের নিয়ে সম্প্রতি একের পর এক গুজব ছড়িয়ে পড়ছে। এসব গুজবের মধ্যে রয়েছে মৃত্যুর খবর ও অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা—বাদ যাচ্ছে না বিয়ে, শুটিংসহ নানা ঘটনার স্থিরচিত্র। বিস্তারিত পড়ুন...