হোন্ডা উন্মোচন করল শাইন–১০০ডিএক্স মোটরসাইকেল

দেশের সব হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে মোটরসাইকেলটি ১ লাখ ১৭ হাজার টাকায় পাওয়া যাবে
ছবি: হোন্ডার সৌজন্যে

মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে নতুন হোন্ডা শাইন–১০০ডিএক্স বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)।

সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন মডেলের মোটরসাইকেলটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসুমু মোরিসাওয়া। তিনি বলেন, ‘মানুষের জীবনকে আরও গতিশীল করতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চমানের গতিশীলতার সমাধান পৌঁছে দেওয়াই হোন্ডার বৈশ্বিক লক্ষ্য। গ্রাহকদের চাহিদা পূরণে আমরা নিয়মিত নতুন মডেল, আধুনিক প্রযুক্তি, নতুন ফিচার ও আকর্ষণীয় রং নিয়ে কাজ করে যাচ্ছি।’

প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, বাংলাদেশের কমিউটার মোটরসাইকেল বাজারে হোন্ডা সব সময়ই গ্রাহকদের নির্ভরযোগ্যতা, আরাম ও কম পরিচালন ব্যয়ের সমন্বিত সমাধান দিয়ে আসছে। নতুন শাইন–১০০ডিএক্স উন্নত প্রযুক্তি, চমৎকার মাইলেজ, সহজ নিয়ন্ত্রণ ও আরামদায়ক রাইডিংয়ের অভিজ্ঞতার মাধ্যমে যাতায়াতের জন্য একটি আদর্শ মোটরসাইকেল হিসেবে নতুন মানদণ্ড তৈরি করবে।’

মডেলটিতে যুক্ত হয়েছে আকর্ষণীয় নতুন গ্রাফিকস, ফুল ডিজিটাল মিটার, ৫ ধাপ সমন্বয়যোগ্য রিয়ার সাসপেনশন, হোন্ডার উন্নত এনহ্যাঞ্চড স্মার্ট পাওয়ার প্রযুক্তিসম্পন্ন ১০০ সিসি ইঞ্জিন ও কম্বি ব্রেক সিস্টেম। দেশের সব হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে মোটরসাইকেলটি ১ লাখ ১৭ হাজার টাকায় পাওয়া যাবে।