ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও থেরাপ বিডির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইউআইইউ ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও থেরাপ (বিডি) লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইউআইইউ ও থেরাপ (বিডি) লিমিটেড যৌথভাবে বিভিন্ন প্রোগ্রাম এবং গবেষণা প্রকল্পের ব্যবস্থা করবে। থেরাপ (বিডি) লিমিটেড প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে ইউআইইউ শিক্ষার্থীদের অগ্রাধিকার দেবে। ইউআইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া এবং থেরাপ (বিডি) লিমিটেডের এইচআর ও ভাইটাল অ্যাসেটসের পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শামীম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইউআইইউর সাবেক উপাচার্য ও বিওটির উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোফিজুর রহমান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক রাকিবুল মোস্তফা, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সালেকুল ইসলাম, রেজিস্ট্রার জুলফিকার রহমান এবং থেরাপ (বিডি) লিমিটেডের সফটওয়্যার অপারেশনস পরিচালক মো. নজরুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরিচালক তাহসিন মোহাম্মদ, বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক প্রত্যয় ইকবালসহ কম্পিউটারবিজ্ঞান বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।