সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

৫ আগস্টের ‘মার্চ টু ঢাকা’ ঠেকাতে যেভাবে পরিকল্পনা করেছিল হাসিনা সরকার

গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের গুলি করার এই দৃশ্যগুলো সত্যতা যাচাইকৃত ভিডিও থেকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যুক্ত করা হয়েছে
ছবি: জাতিসংঘের প্রতিবেদন থেকে নেওয়া

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন (৪ আগস্ট) দুই দফায় উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে এই কর্মসূচি মোকাবিলার পরিকল্পনা হয়।
বিস্তারিত পড়ুন...

২

‘পুলিশ বলেছে, স্বামীর সংসার কর, এখানে আসছোস ক্যান’

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ শাহবাগ থেকে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের জলকামান ব্যবহার করে সরিয়ে দেয়
ছবি: শুভ্র কান্তি দাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করা চাকরিপ্রত্যাশীদের বৃহস্পতিবারও ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এনেছেন কয়েকজন।
বিস্তারিত পড়ুন...

৩

সিলেটে বিপণিবিতানের সাইনবোর্ডে ভেসে ‍উঠল, ‘চাচা, হাসু আপা কোথায়?’

সিলেটের গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্স
ছবি: ভিডিও থেকে নেওয়া

সিলেটের গোলাপগঞ্জে বিপণিবিতানে একটি প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে উঠেছে। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...

৪

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ–অধিনায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম আলো

পাঁচ দিন ধরে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির জন্য অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন। তাঁর জায়গায় ওই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হন মিরাজ। বিস্তারিত পড়ুন...

৫

১৮ লাখ কোটি টাকার ঋণে ডুবিয়ে হাসিনা যেভাবে উন্নয়নের গল্প বানাতেন

আওয়ামী লীগের অন্ধ সমর্থকদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেড়ে রয়েছে যে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের স্বৈরশাসনের মেয়াদকালে দেশের অর্থনীতি প্রশংসনীয় গতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু একজন নির্মোহ উন্নয়ন-গবেষক হিসেবে তাদের বলতে চাই, আওয়ামী লীগের অর্থনৈতিক উন্নয়নের খেসারত হলো ১৮ লাখ কোটি টাকা ঋণের সাগরে জাতিকে ডুবিয়ে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের ভুয়া বয়ান সৃষ্টির পাশাপাশি বেলাগাম পুঁজি লুণ্ঠন ও বিদেশে পুঁজি পাচারের এক অবিশ্বাস্য রেকর্ড সৃষ্টি। বিস্তারিত পড়ুন...