গণ-অভ্যুত্থানে শহীদ আটজনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন, তথ্য জানানোর অনুরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণ–অভ্যুত্থানে গুলিতে শহীদ আটজনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এই শহীদদের সম্পর্কে তথ্য জানানোর অনুরোধ করেছে পুলিশ।
আজ সোমবার পুলিশের সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম ও জনসংযোগ) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অনুরোধ করেন।
পুলিশের সদর দপ্তরের ওই বার্তায় বলা হয়, অজ্ঞাতনামা এসব শহীদের ছবি পুলিশের সদর দপ্তরে সংরক্ষিত রয়েছে। তাঁদের শনাক্ত করার লক্ষ্যে কারও কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩—এই নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।