পান্থকুঞ্জের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থকুঞ্জ পার্ক থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মরদেহটি উদ্ধার করা করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল নীল রঙের জিনসের প্যান্ট। বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর।

উপপরিদর্শক মো. আবদুল্লাহ বলেন, গতকাল দিবাগত রাত তিনটার দিকে পান্থকুঞ্জ পার্কের একটি বটগাছের ডালের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল ওই যুবকের মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।