সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। পাঁচটি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ২২৫ কোটি (২ দশমিক ২৫ বিলিয়ন) মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। আজ এ-সংক্রান্ত প্রতিবেদন ব্যাপকভাবে পঠিত হয়েছে।

কক্সবাজারে ডুবন্ত ট্রলারে ১০ জনের লাশ উদ্ধারের ঘটনায় জবানবন্দি দিয়েছেন এ মামলার ১ নম্বর আসামি। আজ এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের আমানত কমে যাওয়া সংক্রান্ত খবরটিতে আজ পাঠকের যথেষ্ট সাড়া লক্ষ করা গেছে। এ ছাড়া আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা সংবাদ আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

যে ৫ প্রকল্পে বিশ্বব্যাংকের ২২৫ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সোমবার বিশ্বব্যাংকের সদর দপ্তরে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ঋণচুক্তি হয়
ছবি: পিআইডি

আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ২২৫ কোটি (২ দশমিক ২৫ বিলিয়ন) মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বিস্তারিত পড়ুন...

২

পিটিয়ে ১০ জনকে হত্যার পর ডুবিয়ে দেওয়া হয় ট্রলার

এই ট্রলার থেকে অর্ধগলিত ১০ জেলের লাশ উদ্ধার করা হয়। সম্প্রতি কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলে
প্রথম আলোর ফাইল ছবি

ডাকাতির একপর্যায়ে কয়েকটি ট্রলারের জেলে ১০ জেলেকে ধরে প্রথমে গণপিটুনি দেন। এরপর গুম করার জন্য লাশগুলো বরফ রাখার কক্ষে আটকে রেখে ছোট ট্রলারটি (ডুবন্ত ট্রলার) সাগরে ডুবিয়ে দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...

৩

ইসলামী ব্যাংক থেকে এক বছরে ১৮ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন আমানতকারীরা

ইসলামী ব্যাংকের লোগো
ছবি: সংগৃহীত


আমানত কমলেও গত বছরে ১১ হাজার ৪৩০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বা বিনিয়োগ বাড়িয়েছে ব্যাংকটি। আমানত কমে যাওয়ার বিপরীতে ঋণ বেড়ে যাওয়ার ফলে ব্যাংকটি গত বছর নগদ অর্থের সংকটে ছিল। বিস্তারিত পড়ুন...

৪

‘যদি এটা নিতে না পারো, তাহলে দিতে এসো না’, ড্রেসিংরুমে ফিরে গম্ভীরের উদ্দেশে কোহলি

ড্রেসিংরুমে ফিরেই তোপ দেগেছেন কোহলি
ছবি : আরসিবি ইউটিউব

এবারের আইপিএলে আবারও নতুন করে যুদ্ধংদেহী রূপে দেখা দিয়েছেন দুজন। কাল রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের পর তো ক্ষোভের বিস্ফোরণই ঘটে গেল! ম্যাচ শেষে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে গম্ভীর-কোহলির। বিস্তারিত পড়ুন...

৫

সত্যিই বিয়ে করেছেন সালমান মুক্তাদির?

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩

সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দিয়েছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ বিস্তারিত পড়ুন...