ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন। আজ বিকেল চারটায় এ সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গত সোমবার বাসসকে এসব কথা বলেন।

আরও পড়ুন
আরও পড়ুন

৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান, মানব পাচার রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। শেখ হাসিনা ৮ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন।

আরও পড়ুন