কুমিল্লায় চালু হয়েছে সোনালী স্কয়ার বিপণিবিতান
সম্প্রতি কুমিল্লা নগরীর মনোহরপুরে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সোনালী স্কয়ার বিপণিবিতানের উদ্বোধন করা হয়েছে। বিপণিবিতানের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও সোনালী স্কয়ারের চেয়ারম্যান আ ক ম বাহাউদ্দিন। প্রতিষ্ঠানটির প্রথম ফেজের কাজ সম্পন্ন হওয়া উপলক্ষে সোনালী স্কয়ারের চেয়ারম্যান আ ক ম বাহাউদ্দিনকে অভিনন্দন স্মারক উপহার দেন ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের পরিচালক প্রকৌশলী রাজিব রায়হান।
আ.ক.ম বাহাউদ্দিন বাহার জানান, সোনালী স্কয়ার প্রজেক্টে মিডিয়া ব্র্যান্ডের লেটেস্ট ভিআরএফ সিস্টেম ভি-৮, ট্রাইটেক এর তত্ত্বাবধানে ইনস্টল করা হয়েছে। আর এই প্রোডাক্টের কোয়ালিটি এবং ফিচার এর পাশাপাশি তিনি ট্রাইটেক–এর ইঞ্জিনিয়ারিং কর্মদক্ষতা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। এ ছাড়া, কুমিল্লাতে একটি আন্তর্জাতিক মানের শপিং মল তৈরি করার স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাইটেক এর অংশীদারিত্বের প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক, কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি ও ময়নামতি মেডিকেলের চেয়ারম্যান নারীনেত্রী মেহেরুনেচ্ছা, জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহসিন বাহার, নাইস আইটি পাওয়ার অ্যান্ড সলিউশনের চেয়ারম্যান আইমান বাহার, সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি