স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, বিশেষ সিলমোহর উদ্বোধন প্রধানমন্ত্রীর

স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানছবি: পিএমও

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রধানমন্ত্রী এসবের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন।