শুভ সকাল। আজ মঙ্গলবার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ছুটির দিনের সকালের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। গতকালের সবচেয়ে বড় খবর ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি–সংক্রান্ত খবর। এ ছাড়া আছে রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ৫টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।
মাঝবয়সী দিনমজুর আব্বাস উদ্দিন। থাকেন চট্টগ্রাম নগরের খাজা রোড এলাকার একটি ভাড়া বাসায়। আজ সোমবার সকালে বাজার করতে এসেছিলেন নগরের বহদ্দারহাট বাজারে। সবজি কেনা শেষে মুরগির মাংসের বাজারে ঢুকতেই বিবর্ণ হয়ে আসে তাঁর মুখ। দোকানগুলো ঘুরে ব্রয়লার মুরগির দাম জিজ্ঞেস করছিলেন তিনি। তখন কথা হয় তাঁর সঙ্গে।
‘কীভাবে বাজার করব বলেন, দাম শুনলেই তো খাওয়ার শখ মিটে যায়। যেখানে প্রতিদিন আয় ৫০০-৭০০ টাকা, সেখানে ২০০ টাকা কেজি মুরগি খাওয়া যায়?’
বিস্তারিত পড়ুন:
চন্ডিকা হাথুরুসিংহে প্রথম নন। আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক কোচই দ্বিতীয় দফায় পুরোনো কর্মস্থলে ফিরেছেন। কেউ কেউ তিন–চারবারও। তারপরও চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে প্রত্যাবর্তন একটু ব্যতিক্রমী বলে বিবেচিত হচ্ছে প্রথম দফায় তাঁর চলে যাওয়ার ধরনের কারণে, যা আর নতুন করে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। শ্রীলঙ্কান কোচের ফিরে আসা নিশ্চিত হওয়ার পর থেকেই এ নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু ওভাবে চলে যাওয়ার পরও আবার কেন হাথুরুসিংহেকেই ফিরিয়ে আনা হচ্ছে—এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। বিস্তারিত পড়ুন
ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। নিশ্চয়ই অনেকে এমন একটি সুখবর শুনতে চেয়েছিলেন বা শোনাতে চেয়েছিলেন অনেক দিন ধরেই। সুতরাং তাঁদের জন্য এটি সুখবরই বলা চলে। কিন্তু এই সুখবরও আবার নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এমনকি এটি আদৌ সুখবর কি না, সেটি নিয়েও প্রশ্ন আছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমেছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। বিস্তারিত পড়ুন
ছয় দশকের বেশি সময় আগে বিশ্বের সবচেয়ে উদার পানিবণ্টন চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। সিন্ধু পানি চুক্তির (ইন্দুজ ওয়াটার ট্রিটি, সংক্ষেপে আইডব্লিউটি) শর্ত অনুযায়ী, উজানে থাকা ভারত ভাটিতে থাকা পাকিস্তানকে হিস্যা হিসেবে উপমহাদেশের সিন্ধু অববাহিকার ছয়টি বড় নদীর সিংহভাগ পানি দিয়েছিল। কিন্তু ভারতের নিজস্ব পানি সুরক্ষাব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পাকিস্তানের লাগাতারভাবে সেই চুক্তিকে ব্যবহার করার চেষ্টা ভারতকে তার উদার দৃষ্টিভঙ্গিকে পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। বিস্তারিত পড়ুন
দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশি ভক্তদের সুখবর দিলেন বলিউড তারকা শাহরুখ খান। এত দিন বিভিন্ন মাধ্যমে ‘পাঠান’ মুক্তির খবর শোনা গেলেও এবার শাহরুখ নিজেই তা জানালেন। বিশ্বজুড়ে ঝড় তোলা তাঁর ‘পাঠান’ সিনেমা শিগগিরই বাংলাদেশে মুক্তি পাবে বলে টুইটারে জানান তিনি। সোমবার বিকেলে টুইটারে এক বাংলাদেশি ভক্তের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন শাহরুখ খান। বিস্তারিত পড়ুন