দিল্লিতে মিনিস্টার (প্রেস)-এর চুক্তি বাতিল করেছে সরকার

ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন রোববার জারি করা হয়েছে।

 প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে