রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের জেনোসাইড সংঘটনের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার জরুরি ওই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন তাদের এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছে।

মিশনের এক্স হ্যান্ডলে বলা হয়েছে, যুক্তরাজ্য আগামী ডিসেম্বর মাসেও একই বিষয়ে নিরাপত্তা পরিষদে আরেকটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। রোহিঙ্গাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে।

গাম্বিয়ার করা মামলায় ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায় দেন। রায়ে আদালত বলেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এ রায়ের পরপরই মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৯ ডিসেম্বর আইসিজের রায় ঘোষণার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে রোহিঙ্গাদের ওপর সংঘটিত এই নৃশংসতাকে যুক্তরাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।

আইসিজের রায়ের পর মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ করতে মিয়ানমারে বিমানের জ্বালানি (অ্যাভিয়েশন ফুয়েল) সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটি। গত সপ্তাহে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন