কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ গ্রেপ্তার

সেলিম আলতাফ জর্জছবি: ফেসবুক থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এ তথ্য জানান।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, তাঁর বিরুদ্ধে ঢাকা ও কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে।