শিল্প খাতে উন্নয়নে সার্ককে শক্তিশালী করার ওপর জোর দিলেন শিল্প উপদেষ্টা

শিল্প মন্ত্রণালয়ে মঙ্গলবার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাছবি: বাসস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় শিল্প খাতে উন্নয়নের জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার রাজধানীতে শিল্প মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলাপ করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে শিল্প খাতে উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন আদিলুর রহমান ও প্রণয় ভার্মা। এ সময় আঞ্চলিক উন্নয়নের জন্য ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের’ (বিমসটেক) ওপর গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার।

শিল্প উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।