শায়েস্তা আহমদের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শায়েস্তা আহমদ
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সাধারণ সদস্য শায়েস্তা আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন)। রোববার তাঁর মৃত্যু হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শায়েস্তা আহমদ দুই ছেলে, এক মেয়ে ও সাত নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তাঁকে বনানী কবরস্থানে (বি ব্লক) দাফন করা হবে।

শায়েস্তা আহমদ ঢাকা কলেজ, ইডেন গার্লস কলেজ, হলি ক্রস কলেজ ও তিতুমীর কলেজসহ বাংলাদেশের কয়েকটি নামকরা কলেজে প্রাণিবিদ্যার অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি তিতুমীর কলেজ থেকে অবসর গ্রহণ করেন।

শায়েস্তা আহমদ বাংলাদেশি কূটনীতিক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও এর প্রথম উপাচার্য প্রয়াত অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমদের স্ত্রী।