আর–১৫ ভার্সন ৪–এর নতুন ফিচার ও কালার নিয়ে এল ইয়ামাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ামাহা প্রতিবছর গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল বাজারে নিয়ে আসে।

ইয়ামাহা প্রতিবছর গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল বাজারে নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় এসিআই মোটরস ৬ অক্টোবর রাজধানীর এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে ইয়ামাহা আর–১৫ ভার্সন–৪–এর দুটি মোটরসাইকেল বাজারে আনার ঘোষণা দেয়। এর একটি স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল আর–১৫ ভার্সন ৪.০–এর নতুন কালার ইন্টেনসিটি হোয়াইট এবং টিএফটি মিটারসহ আর–১৫ এম ভার্সন ৪–এর সঙ্গে এলইডি ফ্লাশার। মোটরবাইক দুটিতে আছে আধুনিক সব ফিচার।