ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
মহাখালীতে অবস্থিত হাসপাতালটির প্রাঙ্গণে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বিনা মূল্যে তিন শতাধিক রোগীকে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকেরা। তাঁরা হলেন সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অমল কুমার চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিয়াক সার্জারি) মুহাম্মদ কামরুজ্জামান, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন আশরাফুল হক, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সানিয়া হক, এম এ হাসনাত, সামি নজরুল ইসলাম; কার্ডিওভাসকুলার সার্জন রোমেনা রহমান, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আবদুল জাব্বার; কিডনি রোগ বিশেষজ্ঞ সারাবান তাহুরা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ নাসরিন আক্তার।
একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে বিনা মূল্যে শতাধিক রোগীকে চিকিৎসা পরামর্শ দেন ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেসের কনসালট্যান্ট (হৃদ্রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ) মো. আশরাফুল আলম সিদ্দিক।
এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল শুধুই একটি প্রাইভেট হাসপাতাল নয়। সামাজিক দায়বদ্ধতা আমাদের হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। দীর্ঘদিন ধরে রোগীদের জন্য আমরা ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করে আসছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’