৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলেন গাড়ির তেল

গাড়িচালক আকরামুল ইসলাম। আট ঘণ্টা অপেক্ষার পর তেল নিয়েছেন বিজয় সরণির ট্রাস্ট পাম্প থেকে। আজ সোমবার বেলা ১১টায় কথা হয় তাঁর সঙ্গে

রাত তিনটায় ঘুম থেকে উঠেছেন ব্যক্তিগত গাড়ির চালক আকরামুল ইসলাম। রাজধানীর বনশ্রী থেকে তিনি আশপাশের পাঁচটি পাম্প ঘুরেছেন। কোথাও তেল পাননি। রাত চারটায় রাজধানীর জাহাঙ্গীর গেট বিএএফ শাহীন কলেজের সামনে লাইনে দাঁড়ান। রাতেই লাইনে দাঁড়ানোর উদ্দেশ্য ছিল নিয়োগকর্তার ছেলেকে যাতে সকালে স্কুলে পৌঁছে দিতে পারেন। সাত ঘণ্টা পর তেল নিতে পেরেছেন তিনি।