আজ বুধবার। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন গতকাল মঙ্গলবার রাতে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডা. জাফরুল্লাহর মৃত্যুসংক্রান্ত নানা সংবাাদ প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। নির্বাচন কমিশন আজ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশসহ নির্বাচনী এলাকায় সংবাদ সংগ্রহের জন্য নীতিমালা প্রকাশ করেছে। এ খবরে আজ পাঠকের যথেষ্ট সাড়া লক্ষ করা গেছে। এ ছাড়া আছে আন্তর্জাতিক, বিনোদন ও ক্রীড়া জগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বিস্তারিত পড়ুন...
নীতিমালায় বলা হয়েছে, ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা চলাচলের জন্য যানবাহন ব্যবহার করতে পারেন। এ জন্য কমিশন যৌক্তিকসংখ্যক যানবাহনের স্টিকার সরবরাহ করবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। বিস্তারিত পড়ুন...
লালন–পালনের জন্য নবজাতকের বয়স এক বছর হওয়ার আগপর্যন্ত প্রতি মাসে ৫২৮ ডলার করে দেওয়া হয়। আর সন্তানের বয়স এক থেকে দুই বছরের মধ্যে হলে দেওয়া হয় মাসে ২৬৪ ডলার। ২০২৪ সাল থেকে মাসিক সহায়তার এই পরিমাণ বেড়ে হবে যথাক্রমে ৭৫৫ ডলার ও ৩৭৭ ডলার। বিস্তারিত পড়ুন...
নিজের করা তৃতীয় ওভারে ওয়াইড ইয়র্কারে মোস্তাফিজ বিদায় করেছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। ৬৫ রানে ব্যাট করা রোহিত টিকে গেলে ম্যাচ শেষ ওভার পর্যন্ত যেত কি না, সেটাই সন্দেহ। এর আগের ওভারেও দুর্দান্ত বোলিং করেছিলেন মোস্তাফিজ। দিয়েছিলেন মাত্র ২ রান। বিস্তারিত পড়ুন...
মাত্র একটি গান দিয়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন তাঁরা। ‘বলব না গো আর কোনো দিন’, ‘টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে’, ‘অপরাধী’, ‘ও টুনির মা’, ‘নয়া দামান’ প্রকাশের পরই রাতারাতি শ্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠেন গানগুলোর শিল্পীরা। রীতিমতো তারকা বনে যান তাঁরা। বিস্তারিত পড়ুন...