এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীর সাত দিন করে রিমান্ড চায় পুলিশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামফাইল ছবি

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদনটি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার। শেরেবাংলা নগর থানার পুলিশ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

আজ বেলা ২টা ২০ মিনিটের দিকে একটি গাড়িতে করে আসামিদের আদালত প্রাঙ্গণে আনে পুলিশ।

আরও পড়ুন
এই গাড়িতে করে আসামিদের আদালতে আনা হয়
ছবি: প্রথম আলো

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে গাজী নজরুলের ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ গতকাল রোববার সন্ধ্যায় উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুলের। তিনি এই ফ্ল্যাটে তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। এ ঘটনায় গতকাল গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকছুদাসহ তিনজনকে আসামি করা হয়। অপর আসামি হলেন মরিয়মের মামা ওবায়দুর রহমান।

আজ সকালে পুলিশ জানায়, এ মামলায় গাজী নজরুল ও মাকছুুদাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ওবায়দুর পলাতক।

আরও পড়ুন
আদালত প্রাঙ্গণে গাড়ি থেকে নামছেন গাজী নজরুল ইসলাম
ছবি: প্রথম আলো

আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গাজী নজরুল ও মাকছুদাকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
আরও পড়ুন