রমজানে ‘বিশুদ্ধতার আয়োজন’
ইফতারে বিতরণ করা হচ্ছে জীবন ড্রিংকিং ওয়াটার ও কুইক বাইট লেয়ার কেক
রাজধানীর তীব্র যানজটে অনেক ঘরমুখী মানুষেরই ইফতার করতে হচ্ছে পথেই। ট্রাফিক সিগন্যালে আটকে যাওয়া এসব মানুষ যেন পথেই ইফতার সারতে পারেন, সে জন্য দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সিটি গ্রুপ নিয়েছে একটি অনন্য উদ্যোগ।
ঢাকার ব্যস্ততম ট্রাফিক সিগন্যালে আটকে থাকা মানুষের মধ্যে বিতরণ করা হয় ইফতারি। সেখানে আছে একটি জীবন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার, দুটি কুইক বাইট লেয়ার কেক ও খেজুর। এতে উপকৃত হচ্ছেন রাস্তায় আটকে থাকা রোজাদার মানুষেরা।
মহাখালী, আবদুল্লাহপুর, শাহবাগ, মিরপুর, গুলশান, আসাদগেট, মালিবাগ, কারওয়ান বাজারের মতো ব্যস্ত ট্রাফিকের এলাকাগুলোতে চলছে এই ইফতারি বিতরণ।
এ প্রসঙ্গে সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, ‘আমরা চেয়েছি এমন কিছু করতে, যাতে সারা দিন রোজা রাখা মানুষগুলো সময়মতো ইফতার করতে পারে। যেহেতু, যানজটে আটকে পড়া মানুষের জন্য আমাদের আয়োজন, তাই খাবারগুলোও আমরা সেভাবেই নির্বাচন করেছি, যাতে স্বাদ ও শক্তির একটি সমন্বয় থাকে।’
উল্লেখ্য, জীবন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার দেশের সুপরিচিত একটি ব্র্যান্ড, মানুষ এই পানি দীর্ঘদিন ধরে আস্থার সঙ্গে পান করে আসছে। সেই সঙ্গে কুইক বাইটের লেয়ার কেকগুলো মজাদার স্বাদের কারণে অর্জন করেছে জনপ্রিয়তা। ইফতারে এই আইটেমগুলো থাকায় সিগন্যালে আটকে থাকা রোজাদাররা আনন্দের সঙ্গে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।