দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে রবীন্দ্রসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক শিল্পী পীযূষ বড়ুয়ার নেতৃত্বে মহড়ায় অংশ নিচ্ছেন শতাধিক শিল্পী
ছবি: সংগৃহীত

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আগামী ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্রসংগীত উৎসব। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত হবে এ সংগীতানুষ্ঠান। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে এ উৎসবের মহড়া শুরু হয়েছে ২৮ এপ্রিল।

সংস্থার সাধারণ সম্পাদক শিল্পী পীযূষ বড়ুয়ার নেতৃত্বে মহড়ায় অংশ নিচ্ছেন শতাধিক শিল্পী। দেশের বাইরে থাকায় সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ মহড়ায় নির্দেশনা দিচ্ছেন ভার্চ্যুয়াল মাধ্যমে। উৎসবের এবারের প্রতিপাদ্য ‘করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়/ সবাই তখন সাড়া দেবে, ডাক দিবি তুই যারে।’

এবারের উৎসব ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনের আগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।