প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহের দায়ে এক যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ব্লুটুথ ডিভাইস দিয়ে নকল সরবরাহের দায়ে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন এস এম ছানাউল্লাহ সানি (২৪)। তিনি পাবনার চাটমোহরের অষ্টলঙ্কা নতুনগ্রাম এলাকার বাসিন্দা। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি ইসমত আরা বলেন, ছানাউল্লাহ বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র ও নকল সরবরাহ করে আসছিলেন। ২০১৯ সালের মে মাসে পাবনার চাটমোহর থানায় এ–সংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলায় আদালত আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত আসামিকে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।