প্রথম আলো ডটকম আবার দেশে চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ১৯ জুলাই থেকে প্রথম আলো ডটকমে আমরা কোনো লেখা প্রকাশ করতে পারিনি। এ কারণে দেশ-বিদেশের পাঠকেরা অনলাইনে কোনো ধরনের সংবাদ পড়তে পারেননি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইন্টারনেট বন্ধ থাকায় ই-পেপারও প্রকাশ করা সম্ভব হয়নি।
সরকারের নির্দেশে সীমিত আকারে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। ফলে এখন থেকে আমরা নিয়মিতভাবে সর্বশেষ সংবাদসহ নানা ধরনের লেখা ও ছবি প্রকাশ করব। একই সঙ্গে গত কয়েক দিনে ছাপা পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সংবাদ, মতামত, বিশ্লেষণ ও ছবি অনলাইনে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ ও তথ্য পেতে আশা করি পাঠকেরা প্রথম আলো ডটকমের সঙ্গেই থাকবেন।