গ্রামীণ হেলথটেক চালু করল ‘সুখী অনলাইন হেলথস্টোর’

ডিজিটাল স্বাস্থ্যসেবার অ্যাপ ‘সুখী’র নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্মে উদ্বোধন করা হয়েছে ‘সুখী অনলাইন হেলথস্টোর’ছবি: সুখীর সৌজন্যে

দেশব্যাপী আসল স্বাস্থ্যপণ্যের প্রসারে গ্রামীণ হেলথটেক চালু করল নতুন উদ্যোগ ‘সুখী অনলাইন হেলথস্টোর’। ডিজিটাল স্বাস্থ্যসেবার অ্যাপ ‘সুখী’র নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্মে এটি উদ্বোধন করা হয়েছে।

নতুন এই উদ্যোগ দেশব্যাপী আসল স্বাস্থ্যপণ্য সুবিধাজনকভাবে পৌঁছে দেবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। গুণগত মান নিশ্চিত করতে প্ল্যাটফর্মে থাকা সব পণ্য সরাসরি অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা হয়।

গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, ‘সব সময়ই আমাদের লক্ষ্য ছিল সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। এই প্ল্যাটফর্মের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে আসল পণ্য, সেরা দাম, পণ্যের সঠিক সংরক্ষণ এবং সারা দেশে দ্রুত ও নির্ভরযোগ্য সিমলেস অর্ডারিং অভিজ্ঞতা।’

গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু স্বাস্থ্যপণ্য কিনতেই পারবেন না, পাশাপাশি ডাক্তারের পরামর্শ, ল্যাব টেস্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবাও গ্রহণ করতে পারবেন, যা একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করে।’