র‌্যাবের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার র‍্যাবের মহাপরিচালক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

ওই আদেশে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে র‍্যাব-৫–এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌসকে বদলি করা হয়েছে। তিনি আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হলেন। কমান্ডার আরাফাত ইসলামকে র‍্যাব-৮–এর পরিচালক করা হয়েছে।

একই আদেশে র‍্যাব-৪–এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‍্যাব সদর দপ্তরের অপারেশন শাখার পরিচালক, র‍্যাব-৮–এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলমকে র‍্যাব-৩–এর পরিচালক ও র‍্যাব-৩–এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে র‍্যাব-৫–এর পরিচালক করা হয়েছে।