ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হয়েছে: ওবায়দুল কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হয়েছে।
আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
একই সঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন, সে জন্য আমি আন্তরিকভাবে তাঁদের কাছে দুঃখ প্রকাশ করছি।’