শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
রংপুর নগরের কামালকাছনা এলাকার মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তাঁরা। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরের জিনিসপত্র ছড়িয়ে রেখে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করা হয়। বিস্তারিত পড়ুন...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার (প্রতি বস্তা ৫০ কেজি) নিয়ে গেছেন কৃষকেরা। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...
উপহার হিসেবে কুয়েত সরকারকে ২০ টন মাছ পাঠানোর কথা ছিল সরকারের। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে তা নিতে পারেনি কুয়েত সরকার। চার মাস অপেক্ষার পর এখন সেই মাছ নিলামে তোলা হচ্ছে। মাছের মধ্যে আছে ১০ টন গলদা চিংড়ি এবং ৫ টন করে বাগদা চিংড়ি ও রুপচাঁদা।
বিস্তারিত পড়ুন...
ডারউইনে বাংলাদেশ অবিশ্বাস্য একটা ঘটনাই ঘটিয়ে ফেলেছিল। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দেয়। ওই হারের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিস্তারিত পড়ুন...
বলিউডের প্রয়াত অভিনেত্রী মধুবালার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রয়াত নির্মাতা ও চিত্রনাট্যকার কমল আমরোহির ছেলে তাজদার আমরোহি দাবি করেছেন, তাঁর বাবা ও মধুবালার সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ ছিল একটি শর্ত। বিস্তারিত পড়ুন...