আকিজ নিয়ে এল ‘সিনক্রো মেলামাইন বোর্ড’

বোর্ডের সারফেসে কাঠের মতো অনুভূতি দিতে আকিজ বোর্ড দেশে এনেছে সিনক্রো মেলামাইন বোর্ডছবি: আকিজ বোর্ডের সৌজন্যে

বোর্ডের সারফেসে ঠিক কাঠের মতো অনুভূতি দিতে আকিজ বোর্ড নিয়ে এসেছে সিনক্রো মেলামাইন বোর্ড। এই সিনক্রোনাইজড মেলামাইন বোর্ড তাদের প্রিমিয়াম লুমিনো সিরিজের নতুন সংযোজন।

বিশেষ এমবসড ইন রেজিস্টার (ইআইআর) প্রযুক্তিতে তৈরি এই বোর্ডের প্রতিটি ফিনিশে সারফেস টেক্সচার প্রিন্টেড ডিজাইনের সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়। ফলে কাঠের প্রাকৃতিক রূপ ও অনুভূতি অবিকল ফুটে ওঠে।

এ প্রসঙ্গে আকিজ বোর্ডের অপারেশন্স হেড শেখ জাকারিয়া নাসিম বলেন, ‘সিনক্রো মেলামাইন বোর্ডের মাধ্যমে আমরা স্থপতি, ডিজাইনার ও গৃহমালিকদের এমন একটি সারফেস দিতে চেয়েছি, যা শুধু দেখতেই অবিকল কাঠের মতো নয়—হাতের স্পর্শেও আসল কাঠের অনুভূতি দেয়। এটি আমাদের উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগ এবং গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি “নাউ ইউ ক্যান”-এরই প্রতিফলন।’

সিনক্রো মেলামাইন বোর্ড পাওয়া যাচ্ছে চারটি ভ্যারিয়েন্টে—সোলিয়া ওক ক্লে, সোলিয়া ওক ফ্রস্ট, সোলিয়া ওক লোম এবং সোলিয়া ওক টেরা। ফলে প্রিমিয়াম রেসিডেনশিয়াল ফার্নিচার, ওয়্যারড্রোব ও ক্যাবিনেট্রি, এক্সক্লুসিভ ইন্টেরিয়র ডেকর ও কেসওয়ার্ক, কমার্শিয়াল ও রিটেইল ফিক্সচার, ওয়াল প্যানেলিং ও ক্ল্যাডিং এবং আধুনিক অফিস ও মডুলার ফার্নিচারের জন্য এই রেঞ্জ বিশেষভাবে উপযোগী।