সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

চুরি ও অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের ৩২৫ গবেষণাপত্র

এই প্রতিবেদনে একই গবেষণাপত্রে একাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান বা গবেষকের নাম থাকলেও মোট হিসাবের ক্ষেত্রে সেটি একবার গণনা করা হয়েছে। অন্যদিকে এলসেভিয়ার, স্প্রিঞ্জার নেচার, উইলি, হিন্দাউই, আইইইইর মতো জার্নাল থেকেই বেশি প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

তৃণমূলে চোখ রেখে আওয়ামী লীগ খুঁজছে ফেরার পথ

জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এখন তা পরিত্যক্ত অবস্থায় রয়েছে
ফাইল ছবি: প্রথম আলো

গণ–অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা; এর মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আবার জায়গা করে নেওয়ার চেষ্টায় দলটি। ফেরার এই চেষ্টায় দলটি সাংগঠনিকভাবে তৃণমূল নেতাদের সক্রিয় করা, বিচ্ছিন্নভাবে রাজপথে কর্মসূচি চালানো এবং অনলাইনে সরকারের বিরুদ্ধে ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে প্রচার জোরদার করতে চাইছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ বন্ড ২০ হাজার ডলার

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাইরের অংশ। ১১ জুলাই ২০২৫, ওয়াশিংটন ডিসি
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। গতকাল শুক্রবার অনলাইনে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

ভিনিসিয়ুস চলে যেতে চাইলে আপত্তি নেই রিয়ালের

ভিনিসিয়ুস জুনিয়র
ভিনিসিয়ুসের ইনস্টাগ্রাম হ্যান্ডল

কয়েক দিন আগেও ভাবা হয়েছিল, ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়নে মরিয়া রিয়াল মাদ্রিদ। শুধু মাঠের খেলায়ই নয়, ব্যবসায়িক দিক থেকেও তো ব্রাজিলিয়ান তারকা রিয়ালের জন্য যেন সোনার ডিম পাড়া রাজহাঁস। কিন্তু এখন জানা গেল উল্টো খবর। বিস্তারিত পড়ুন...

ঢাকাই চলচ্চিত্রের সেই ইলিয়াস কোবরা এখন কোথায়, কী করেন

ঢাকাই চলচ্চিত্রের ইলিয়াস কোবরা
ছবি: প্রথম আলো

একসময় ঢাকাই চলচ্চিত্রে তাঁর উপস্থিতি মানেই ছিল নায়ক–খলনায়কের টান টান লড়াই। মার্শাল আর্টনির্ভর অ্যাকশন দৃশ্যে ‘ইলিয়াস কোবরা’ নামটি ছিল দর্শকের কাছে পরিচিত। তবে সেই আলোঝলমলে জীবন এখন অতীত। বিস্তারিত পড়ুন...