রমনা কালীমন্দির: পূজা কমিটির আহ্বায়ক পলাশ, সদস্যসচিব উৎপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা কালীমন্দির শারদীয় দুর্গাপূজার আহ্বায়ক কমিটির আহ্বায়ক পলাশ হাজরা, উৎপল বিশ্বাস সদস্যসচিব
ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের এক জরুরি সভা ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) পলাশ হাজরাকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সাবেক ভিপি উৎপল বিশ্বাসকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি উৎপল সাহা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস। সভায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির বাবুল বিশ্বাস, প্রশান্ত সাহা, পান্না বিশ্বাস, বিনয় ভক্ত, সুমন মণ্ডল, প্রাণকৃষ্ণ সাহা, পরান সাহা, গোকুল সাহা, কার্তিক মিত্র, অনিল বিশ্বাস, চৈতি বিশ্বাস, তিলোত্তমা সিকদার, উত্তম দাসসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা।

বিজ্ঞপ্তি