শুভ সকাল। আজ ২২ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই ছাত্রীও রয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...
দেশের রাজনীতিতে ইসলামপন্থী দল হিসেবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পরবিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব ঘোচার আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বরিশালে এসে দুপুরে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের নিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে।
বিস্তারিত পড়ুন...
বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার রহস্যের জট ক্রমেই খুলছে। এ মামলায় ধরা পড়েছেন ৩০ বছর বয়সী শরিফুল ইসলাম শেহজাদ মুহাম্মদ রোহিলা আমিন ফকির। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক। মঙ্গলবার ভোরবেলায় তাঁকে সাইফ-কারিনার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
দীর্ঘদিনের সতীর্থ তাঁরা। তবে নানা ইস্যুতে দুজনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি কারও অজানা নয়। সেই সাকিব-তামিম আবার মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন। বিস্তারিত পড়ুন...