আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স: খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্সে খুলনা অঞ্চলের সব উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেনছবি: আইএফআইসির সৌজন্যে

ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের খুলনা অঞ্চলের সব উপশাখার অংশগ্রহণে আয়োজিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬: খুলনা অঞ্চল’।

গতকাল শনিবার খুলনা শহরের একটি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বিজনেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। তিনি বলেন, ‘গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি। মাঠপর্যায়ে কর্মরত আমাদের সহকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলেই ব্যাংকটি দিন দিন আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবার মাধ্যমে খুলনা অঞ্চলের গ্রাহকদের জন্য আইএফআইসি ব্যাংক একটি নির্ভরযোগ্য আর্থিক সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ‘দেশব্যাপী বিস্তৃত আইএফআইসি ব্যাংকের উপশাখা নেটওয়ার্ক গ্রাহকসেবাকে আরও সহজ ও গতিশীল করেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি।’

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশনস হেলাল আহমেদ। এ ছাড়া ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডল খুলনা অঞ্চলের বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন ধরেন।

অনুষ্ঠানে খুলনা রিজিওনাল হেড মো. ইফতেখার আহমেদসহ খুলনা অঞ্চলের সব উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও আদায় এবং পরিচালন মুনাফা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ১৮টি উপশাখাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।