সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ মে, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

গাজীপুরে হাসপাতালের লিফটে ‘৪৫ মিনিট’ আটকে থেকে রোগীর মৃত্যু

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা থেকে রোগীর মৃত্যু হয়েছে
ছবি: প্রথম আলো

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে দীর্ঘ সময় আটকে থাকার পর এক রোগীর মৃত্যু হয়েছে। লিফটের ভেতরে আটকে পড়া রোগীর স্বজনেরা লিফটম্যানদের কল দিলে উদ্ধার না করে তাঁরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন...

২

স্ট্রেচারে পড়ে ছিল মায়ের নিথর দেহ, বুকের ওপর শুয়ে কাঁদছিল দেড় বছরের শিশুটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে রেখে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হন এক নারী। তাঁর সঙ্গে ছিল দেড় বছর বয়সী এক শিশু। স্থানীয় মানুষেরা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। পুলিশ তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিস্তারিত পড়ুন...

৩

চাকরি দেওয়ার নামে ভারতে পাচার করে যেভাবে কিডনি নেয় তারা

পুলিশের হাতে গ্রেপ্তার তিন আসামি
ছবি: সংগৃহীত

চাকরি দেওয়ার কথা বলে দরিদ্র মানুষকে তারা ভারতে নিয়ে যেত। দিল্লিতে নেওয়ার পর করা হতো জিম্মি। এরপর কৌশলে কিডনি নেওয়া হতো তাঁদের। এমন একটি অপরাধী চক্র এ পর্যন্ত ১০ জনকে ভারতে পাচার করে তাঁদের কিডনি নিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিস্তারিত পড়ুন...

৪

চাকরির আন্দোলন করে কেন লাঠিপেটা আর মামলা খেতে হবে

সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনরতদের ১৫ জনকে আটক করা হয়
ছবি : প্রথম আলো

রোববার দুপুরে ৩৫ চাকরিপ্রার্থীর একজন মুঠোফোনে কল করে বললেন, তাঁদের কোনো কথাই পুলিশ শোনেনি। আটক ১৩ জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। আদালত তাঁদের জামিন দেন। তাঁদের মধ্যে ৩ জন নারী। আটক চাকরিপ্রার্থীদের কারও কারও সামনে চাকরির মৌখিক পরীক্ষা। বিস্তারিত পড়ুন...

৫

চার দশকের মধ্যে প্রথম যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

বিশ্বে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মৈত্রী। চলতি সপ্তাহে এ সম্পর্ক কিছুটা যেন গুটিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি সামনে এসেছে টেলিভিশনে তাঁর এক আলাপচারিতায়। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইসরায়েল যদি গাজার রাফা এলাকায় স্থল হামলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র কী করবে? বাইডেনের সাফ জবাব ছিল, ‘আমি আর অস্ত্র দেব না।’ বিস্তারিত পড়ুন...