শুভ সকাল। আজ ৪ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।
নিজের সঙ্গে থাকা জিনিসপত্র ও শরীরের নিরাপত্তা নিজেকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিন।
গতকাল সোমবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-ডবলমুরিং) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাঁকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। বিস্তারিত পড়ুন
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গতকাল সোমবার শুরু হওয়া এ অভিযান ছিল ২০ বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। এ অভিযানে কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ঢাকায় এসেছিলেন। গতকাল সোমবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেল পর্যন্ত ঢাকায় থাকার কথা তাঁর। এরপর কলকাতার বিমানে উঠবেন মার্তিনেজ।
বিস্তারিত পড়ুন
রূপকথার গল্পের মতো বলি, সে অনেক অনেক দিন আগের কথা…। রাস্তাঘাট তখন এতটা উন্নত হয়নি। বাস কিংবা ট্রেনে যাতায়াত এখনকার মতো আরামদায়ক ছিল না। নানাবাড়ি ময়মনসিংহের রসুলপুর গ্রামে গিয়েছিলাম বেড়াতে। ঢাকায় ফেরার দিন ভোরবেলা কয়েক ঘণ্টা রিকশায় জার্নি করে গফরগাঁও স্টেশনে এসেছি, কিন্তু ট্রেনের দেখা নাইরে ট্রেনের দেখা নাই। বিস্তারিত পড়ুন