কুইজ খেলে গিফট হ্যাম্পার জেতার সুযোগ

ফুটবলের উন্মাদনা এখন তুঙ্গে। এই উৎসবে নতুন মাত্রা যুক্ত করতে প্রথম আলো ডটকম আয়োজন করেছে ‘ইউসিএসআই ফুটবল মাস্টার’ কুইজ।

বিশ্বকাপ চলাকালীন ওয়েবসাইটে (https://ucsifootballmaster.com) ভিজিট করে অংশ নেওয়া যাবে কুইজে। কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত হবে ২০ জন বিজয়ী। প্রত্যেকে পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

কুইজে অংশগ্রহণের নিয়মাবলি—

১. অংশগ্রহণকারীকে তাঁর পুরো নাম, সচল মোবাইল নম্বর এবং ই–মেইল ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন/লগইন করতে হবে।

২. একজন প্রতিযোগী কেবল একটি অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ব্যবহার করে কুইজে অংশ নিতে পারবেন।

৩. বিজয়ীদের সঙ্গে তাঁদের প্রদানকৃত মোবাইল নম্বর বা ই–মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।

৪. নির্বাচিত বিজয়ীর সঙ্গে যোগাযোগ করার পর তিন দিনের মধ্যে মেসেজ/মেইলের উত্তর পাওয়া না গেলে তার পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে।

৫. পুরস্কার গ্রহণের সময় বিজয়ীকে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের কপি সঙ্গে আনতে হবে।

৬. কুইজ এবং বিজয়ী নির্বাচনসংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

৭. কুইজ চলবে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত।

বিস্তারিত জানতে ও কুইজ খেলতে ভিজিট করুন: www.ucsifootballmaster.com