বিজ্ঞাপন বার্তা: সাশ্রয়ী যাতায়াতে পেট্রল-অকটেনের বিকল্প
বাজারে এল ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ‘পোলাক্স ই-বাইক’
বর্তমানে দেশের যাতায়াতব্যবস্থায় জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক বাইক বা ‘ই-বাইক’। জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম ও পরিবেশ–সচেতনতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে ই-বাইকের জনপ্রিয়তা এখন তুঙ্গে, বিশেষ করে রাজধানীর ঢাকায় এর ব্যবহারকারী বেশি।
আমদানিকারকদের তথ্যমতে, গত কয়েক বছরে ই-বাইকের আমদানি বেড়েছে কয়েক গুণ। এ ক্রমবর্ধমান চাহিদাকে মাথায় রেখে দেশের বাজারে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের আধুনিক মডেলের পোল্যাক্স ই-বাইক নিয়ে এসেছে ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেড।
ই-বাইকের বাজারে চীন বর্তমানে বিশ্বসেরা প্রযুক্তির জোগানদাতা। সেই উন্নত প্রযুক্তি আর টেকসই কাঠামোর সমন্বয়ে ম্যাস গ্লোবাল বাজারে এনেছে চারটি ভিন্ন মডেল, যেগুলোর প্রতিটিই ডিজাইন করা হয়েছে বাংলাদেশের রাস্তা ও গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে।
পোল্যাক্স ‘ডাবল স্টার’
যাঁরা দীর্ঘ পথ পাড়ি দিতে চান ও ব্যাকআপ নিয়ে চিন্তিত থাকেন, তাঁদের জন্য এটি একটি আদর্শ সমাধান হতে পারে। বাইকটির বিশেষত্ব হলো, এর ডুয়াল পাওয়ার ইঞ্জিন (ইলেকট্রিক ও জেনারেটর ইঞ্জিন)।
১০০০ ওয়াটের এই বাইক একবার চার্জে চলবে ৩০০ কিলোমিটার পর্যন্ত। ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার গতির বাইকটিকে আছে তিনটি মোড পাওয়ার সিস্টেম, এলসিডি ডিসপ্লে, অ্যান্টি-থিফ অ্যালার্ম ও ইউএসবি মোবাইল চার্জার। এটি মূলত ‘লো ফুয়েল কনজাম্পশন’ নিশ্চিত করে দীর্ঘ পথ চলার নিশ্চয়তা দেয়।
পোল্যাক্স ‘লোন স্টার’
শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের যাতায়াতের জন্য ‘লোন স্টার’ একটি স্মার্ট চয়েস। এর আকর্ষণীয় ডিজাইন সহজেই যে কারও নজর কাড়ে।
১ হাজার ৫০০ ওয়াটের বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। এর লিথিয়াম ব্যাটারির থাকছে দুই বছরের ওয়ারেন্টি। বাইকটিতে আছে রিভার্স গিয়ার সুবিধা, যা পার্কিংয়ের সময় দারুণ কাজে দেয়। এ ছাড়া ওয়াটারপ্রুফ ব্যাটারি হওয়ায় বৃষ্টিতে চলাচলের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ। এর বিল্ট-ইন ও পোর্টেবল চার্জিং মোড ব্যবহারকারীকে বাড়তি সুবিধা দেয়।
পোল্যাক্স ‘স্টার ১২৫’
যাঁরা গতানুগতিক স্কুটার ডিজাইনের বাইরে একটু স্পোর্টি লুক পছন্দ করেন, তাঁদের জন্য পোল্যাক্স নিয়ে এসেছে ‘স্টার ১২৫’। সংশ্লিষ্ট ব্যক্তিরা বাইকটিকে বলছেন ‘চয়েস অব জেন–জি’।
হাইপারফরম্যান্স সিজি ১২৫ ইঞ্জিনের বাইকটির সামনে রয়েছে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক। ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতির স্টার ১২৫ বাইকটিতে রয়েছে ১২ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি, ৫ স্পিড গিয়ার সিস্টেম ও ডিজিটাল এলএইউডি ডিসপ্লে। যাঁরা গতি ও স্টাইল দুটোরই সমন্বয় চান, এটি মূলত তাঁদের জন্য তৈরি।
পোল্যাক্স ‘ট্রাই স্টার’
যাঁরা যাতায়াতে সর্বোচ্চ ভারসাম্য ও আরামদায়ক ভ্রমণ খুঁজছেন, তাঁদের জন্য তিন চাকার এই ই-বাইকটি একটি চমৎকার উদ্ভাবন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাইকটি বয়স্ক ব্যক্তি বা পণ্য ডেলিভারির কাজে কার্যকর ভূমিকা রাখবে।
১ হাজার ৫০০ ওয়াটের বাইকটির গতি ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার। লিথিয়াম ব্যাটারির (60V 28AH) রয়েছে দুই বছরের ওয়ারেন্টি। তিন চাকার বাইকটিতে রয়েছে রিভার্স গিয়ার ও ‘থ্রি স্টেপ’ মোড সিস্টেম। এর ফুল বডিগার্ড ও বড় ফুটরেস্ট চালককে বাড়তি নিরাপত্তা দেয়। এ ছাড়া এতে আছে রিমোট অন-অফ সুবিধা ও ‘অ্যান্টি-থিফ অ্যালার্ম’। ওয়াটারপ্রুফ ব্যাটারি হওয়ায় বৃষ্টিতেও এটি নিশ্চিন্তে চালানো সম্ভব।
কেন ম্যাস গ্লোবাল সলিউশনসের ই-বাইক
ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেড তাদের প্রতিটি বাইকের ক্ষেত্রে শতভাগ স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা দিচ্ছে। প্রতিষ্ঠানটির বাইকগুলো আইএসও ৯০০১: ২০১৫ সার্টিফায়েড কারখানা থেকে প্রস্তুতকৃত, যা মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখে।
সাশ্রয়ী খরচ, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করাই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাসুদ রেজওয়ান। তিনি বলেন, ‘আমরা আমাদের বাইকের স্পেসিফিকেশন ও সুবিধাগুলো প্রকাশ্যে নিয়ে এসেছি, এগুলো পর্যালোচনা করলে সব গ্রাহকই পোল্যাক্স সিরিজটি বেছে নিতে উৎসাহিত হবেন। ই-বাইকের সার্ভিসিং ও পার্টসের বিষয়ে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।’
পরিবেশের ওপর ই–বাইকের প্রভাব সম্পর্কে মাসুদ রেজওয়ান বলেন, ‘পোল্যাক্স বাইকগুলো অত্যন্ত শক্তিশালী। লিথিয়াম ব্যাটারি ব্যবহার করায় এগুলো থেকে কোনো ধরনের কার্বণ নির্গত হবে না, ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাবের সুযোগ নেই। ই–বাইকগুলো এক চার্জে ৯০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম, যার মোট বিদ্যুৎ খরচ পড়বে ১০ টাকা, যা অত্যন্ত সাশ্রয়ী। অতিদ্রুত চার্জ করা সম্ভব হওয়ায় এবং আন্তর্জাতিক মানের হওয়ায় বাংলাদেশের গ্রাহকেরা আমাদের ই-বাইকের প্রতি বেশি আগ্রহী হবেন বলে আশা করি।’
যোগাযোগ: ম্যাস গ্লোবাল সলিউশনস, লেভেল-৪, স্পেস–৬, এস কে এস টাওয়ার, ৭ ভিআইপি সড়ক, মহাখালী, ঢাকা।
মোবাইল: ০১৭১৪-৪৬৫২৩৯, ০১৭১২–৪৭২৫৬৩
শোরুম: ১৬০/২৭, বাগানবাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা (সুমাত্রা ফিলিং স্টেশনের পশ্চিম পাশে)।