ইবিএলের সঙ্গে আপনার ভ্রমণ–অভিজ্ঞতাকে করুন সহজ ও স্মরণীয়
বর্তমানে দেশ-বিদেশে ভ্রমণ করাটা শুধু দর্শনীয় স্থানগুলোতে ছবি তুলে স্মৃতি ধরে রাখার উপলক্ষই নয়। এটি এমন একটি সামগ্রিক অভিজ্ঞতা, যা আপনাকে দেয় একঘেয়েমি ও ক্লান্তিময় জীবন থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি আর নতুন কিছু জানার তীব্র আকাঙ্ক্ষা পূরণের সুযোগ।
তবে ভ্রমণের উত্তেজনার পাশাপাশি থাকে পুরো ‘ট্রিপ প্ল্যানিং’য়ের চাপও। ফ্লাইট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, পাসপোর্টের ডলার এনডোর্স, ট্যুরে গিয়ে রেস্টুরেন্ট কিংবা শপিংয়ের বিল পেমেন্টের মতো ব্যাপারগুলোর জন্য পোহাতে হতে পারে নানা রকমের ঝক্কি। তবে আপনি চাইলেই ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-কে আপনার বিশ্বস্ত ‘ট্রিপ পার্টনার’ হিসেবে বেছে নিয়ে সবকিছু গুছিয়ে ফেলতে পারেন নিমেষেই। ইবিএলের ক্রেডিট ও ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ডিপিএস, পার্সোনাল লোন এবং স্কাইব্যাংকিং অ্যাপের মতো চমৎকার সেবাগুলো আপনাকে দেবে নিশ্চিন্ত ভ্রমণের সহজ সমাধান।
প্রস্তুতি শুরু হোক আগেভাগে
ভ্রমণ কিন্তু বাসে, ট্রেনে বা প্লেনে ওঠা থেকে শুরু হয় না। আপনি যখন রাত জেগে প্ল্যান করেন আপনার ট্রিপের সর্বমোট খরচ কত হবে, অথবা আপনার পেমেন্টের মেথড ক্যাশ হবে নাকি কার্ড—তখনই কিন্তু ভ্রমণের যাত্রা শুরু হয়ে যায়।
সাধারণত একটি ট্রিপ আপনি তিন ধাপে প্ল্যান করে থাকেন—ট্রিপের আগে, ট্রিপের সময় এবং ট্রিপের পরে। প্ল্যান করার এক বছর পর গিয়ে যখন দেখবেন বিভিন্ন খরচের কারণে আপনি একটি টাকাও জমাতে পারেননি, তখন আপনাকে হতাশই হতে হবে। তাই ইবিএলের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) দিয়ে আপনি ধীরে ধীরে আপনার ছুটির জন্য সঞ্চয় শুরু করতে পারেন আজই, যা আপনাকে করে তুলবে আর্থিকভাবে প্রস্তুত।
কিংবা যখন দেখবেন বন্ধু বা সহকর্মীরা হঠাৎ একদিন মালদ্বীপ ট্যুরের প্ল্যান করে ফেলেছে, তখন আপনি শূন্য পকেটের অজুহাত না দিয়ে সঙ্গে সঙ্গেই আবেদন করে ফেলুন ইবিএল পার্সোনাল লোন অথবা ক্রেডিট কার্ডের জন্য। আর সেই সঙ্গে ইবিএল জিপ পার্টনারের সঙ্গে বুক করে ফেলুন আপনার ফ্লাইট ও হোটেলের টিকিট, দারুণ সব ডিলস এবং ডিসকাউন্টে।
কেমন ভ্রমণ চাই—ক্যাশসহ নাকি ক্যাশলেস?
ধরা যাক আপনি গেছেন আপনার ড্রিম হানিমুন ডেস্টিনেশন ‘বালি’তে। সেখানে গিয়ে ডলার থেকে ইন্দোনেশিয়ান রুপিতে মুদ্রা বিনিময় করতে গিয়ে আপনার মাথায় হাত! এতটা ক্যাশ বহন করা যেমন ঝামেলা, তেমনি ঝুঁকিপূর্ণ, অথচ আপনার সঙ্গে যদি থাকে ইবিএলের ডুয়েল-কারেন্সি ফিচারযুক্ত ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড, তাহলে অনর্থক ক্যাশ বহন করার ঝামেলাই থাকবে না। ইবিএলের কার্ড দিচ্ছে আপনার ভ্রমণের মুহূর্তগুলোকে পরিপূর্ণভাবে উপভোগ করার সুযোগ। এ ছাড়া রেস্টুরেন্ট, শপিং মল, হোটেলে ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং প্রয়োজনমতো এটিএম থেকে টাকা উত্তোলন করার সুবিধা তো আছেই।
বিদেশ ভ্রমণের সময়েও ব্যাংকিং চলুক ‘স্কাইব্যাংকিং’ অ্যাপে
ভ্রমণের সময়ে টাকাপয়সা–সংক্রান্ত সব সমাধান যদি এক জায়গায় পাওয়া যেত—কতই না ভালো হতো। যারা এখনো এটা নিয়ে চিন্তিত, তাদের জন্যই আছে ইবিএলের নতুন ‘স্কাইব্যাংকিং’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি পাচ্ছেন এনডোর্সমেন্ট স্ট্যাটাস চেক করা, ইন্টারন্যাশনাল লিমিট কনভার্ট করা এবং নিরাপত্তার জন্য ইউএসডি পার্ট চালু বা বন্ধ করার সুবিধা। এ ছাড়া অ্যাপটিতে রয়েছে বিল পরিশোধ, খরচ ট্র্যাকিং, অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড, মোবাইল রিচার্জের মতো নানাবিধ সুবিধা।
ভ্রমণের শেষেও ইবিএল থাকছে আপনার পাশে
ইবিএল আপনাকে শুধু আপনার ভ্রমণের আগের বা ভ্রমণকালীন প্ল্যানেই সাহায্য করবে না, বরং ভ্রমণ শেষ হওয়ার পর বিল পরিশোধ ও খরচের হিসাব রাখার কাজও করে তুলবে সহজ। তাহলে আর অপেক্ষা নয়। ইবিএলের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করুন, সঞ্চয় শুরু করুন এবং স্মার্ট পেমেন্ট করুন। আপনার পরবর্তী ট্যুরটি ঝামেলামুক্ত ও আরামদায়ক করে তুলতে যেকোনো সময় ডায়াল করুন হেল্পলাইন নম্বর ১৬২৩০-এ।