গাজীপুরে পোশাক কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১৮ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১৮ জনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকালে কাশিমপুর থানার জরুন এলাকায় অবস্থিত মণ্ডল গ্রুপের কটন ক্লাব অ্যান্ড কটন ক্লথ বিডি লিমিটেড নামের কারখানার কম্প্রেসরকক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জনের বেশি দগ্ধ ও আহত হন।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ফাইজুল হক (৫১), সবুর (৩৫), সাহাবুল ইসলাম (৪৪), চান মিয়া (৪৫), আসলাম সিকদার (২৭), আবদুল হক (৬০), সোহেল রানা (২৪), আল আমিন গাজী (৩৫), হৃদয় (১৭), খোকন (৪৫) ও ফজলুল হক (৫২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে দগ্ধ সাতজনকে। তাঁরা হলেন তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন