শুভ সকাল। আজ ২৩ মে, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সেখানে ট্রাকের ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি আদালতের রায় দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি। বিস্তারিত পড়ুন...
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা রক্ষার জন্য উপদেষ্টাদের অব্যাহতি দিতে হবে। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাই সরকারের ভাবমূর্তি রক্ষায় তাঁকেও অব্যাহতি দিতে হবে। বিস্তারিত পড়ুন...
‘আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত’—পদত্যাগের দাবির মুখে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘সরকারে আর এক দিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই।’
গতকাল বিকেল পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন উপদেষ্টা মাহফুজ। বিস্তারিত পড়ুন...
আলাপটা মুঠোফোনে হচ্ছিল বলে মুখভঙ্গি দেখার উপায় ছিল না। ফোনের ওপারে থাকা বিসিবির কর্মকর্তা রসিকতা করলেন কি না, সেটাও যাচাই করার সুযোগ ছিল না তাই। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের কাছে বাংলাদেশের হেরে যাওয়ার অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি। কাল তো শেষ ম্যাচ হেরে সিরিজও হেরে গেছে বাংলাদেশ দল! এখন তিনি কী বলবেন কে জানে। বিস্তারিত পড়ুন...
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারদের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে তাঁর বনানীর ভবনে এ ঘটনা ঘটে। বাপ্পা মজুমদার জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখেন। এতে ঘাবড়ে যান। আগুনের আঁচ এসে মুখে লাগে।
বিস্তারিত পড়ুন...