আন্দোলন ঘিরে করা মামলা ১৫ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ১৫ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী স্বতন্ত্র আইনজীবী সমাজ। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বৈষম্যবিরোধী স্বতন্ত্র আইনজীবী সমাজ বলছে, দেশের বিরাজমান পরিস্থিতিতে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেনাবাহিনীর সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। যেসব ম্যাজিস্ট্রেট আন্দোলনকারী ছাত্র–জনতাকে জেলহাজতে পাঠিয়েছেন, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, সুপ্রিম কোর্টে যোগ্য এবং সৎ বিচারপতি নিয়োগের জন্য অবিলম্বে অধ্যাদেশ জারি করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে বিচারক, আদালতের কর্মকর্তা–কর্মচারী, সরকারি আইনজীবীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। এসব তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ ছাড়া শেখ হাসিনা সরকারের সব মন্ত্রী, নেতা, আমলা, ব্যবসায়ী ও সুবিধাভোগীদের ব্যাংক হিসাব জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।