শুভ সন্ধ্যা। আজ সোমবার। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আজ অফিস-আদালত খুলেছে। আজ দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। এ নিয়ে আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। আর এসব প্রতিবেদনে পাঠকের সাড়াও মিলেছে যথেষ্ট। আজ এর বাইরে আছে আন্তর্জাতিক, অর্থনীতি, ক্রীড়া ও বিনোদন জগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
সকাল ১০টায় নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। বিস্তারিত পড়ুন...
আবদুল হামিদ বলেন, ‘আমি তো এখন রিটায়ার্ড হয়ে গেছি। দোজ হু আর টায়ার্ড, দে গো ফর রিটায়ার্ড। এখন বাড়ি বসে থেকে কিছু লেখালেখি করতে পারি। কিন্তু সক্রিয়ভাবে রাজনীতি করার পরিকল্পনা নেই। বিস্তারিত পড়ুন...
স্থানীয়ভাবে এই মাছ উসিপা নামে পরিচিত। মাছ কিনতে তিনি মালাবি হ্রদের তীরে লুউচি সম্প্রদায়ের একটি ফিশিং ক্যাম্পে গিয়েছিলেন। কিন্তু প্রতিবারই জেলেরা তাঁর কাছে মাছের বিনিময়ে অর্থ নয়, যৌনতা চেয়েছিলেন। বিস্তারিত পড়ুন...
পিএসজির হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ জেতার জেদ যেন চেপে বসেছে এমবাপ্পের মধ্যে। আর সেই জেদ পূরণ করতে হলে মেসিকে পাশে পাওয়াটা যে খুব দরকার, এটা খুব ভালো করেই জানেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড। বিস্তারিত পড়ুন...
ঈদের নতুন ছবি মুক্তির পর স্বস্তির খবর মিলছে সিনেমা হল থেকে। ধারাবাহিকভাবে হাউসফুল না হলেও বেশির ভাগ হলই ৫০ ভাগের বেশি দর্শক পেয়েছে। তাতেই কর্তৃপক্ষ আশার আলো দেখছে। বিস্তারিত পড়ুন...