প্রধান উপদেষ্টার সঙ্গে জিবুতির প্রধানমন্ত্রীর বৈঠক

ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মেদ। ইতালির রোমে, ১৩ অক্টোবর ২০২৫ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন পূর্ব আফ্রিকার দেশ জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মেদ।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইতালির রোমে স্থানীয় সময় সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের এক ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে জিবুতির প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়।